,

দ্রব্যমূল্যের বৃদ্ধিতে চারদিকে হাহাকার : আসিফ আকবর

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। গানের পাশাপাশি সমসাময়িক নানা অনাচার নিয়েও সরব এই শিল্পী। রমজান উপলক্ষে বিশ্বজুড়ে যখন নিত্যপণ্যের দাম কমেছে সেখানে বিপরীত অবস্থানে বাংলাদেশ।

বিষয়টি নিয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন আসিফ। মঙ্গলবার (১২ মার্চ) তিনি লিখেছেন, পবিত্র রমজান উপলক্ষে সারা মুসলিম জাহানে দ্রব্যমূল্য কমেছে। এমনকি ইওরোপের দেশগুলোতেও এর প্রভাব লক্ষ্যণীয়। ধর্মীয় উৎসব এলেই সারা দুনিয়ায় জিনিসপত্রের দাম কমে আর বিভিন্ন ডিসকাউন্ট অফার চলতে থাকে। বাংলাদেশ কি অতি মুসলিমপ্রবণ দেশ হয়ে গেলো! তার ফলাফলেই কি এসব পরিণতি! দ্রব্যমূল্যে বৃদ্ধিতে চারদিকে মানুষের হাহাকার! এগুলো দেখার মতো রাষ্ট্রে দায়িত্বশীল কি কেউ নেই! না কি রাষ্ট্র লাওয়ারিশ হয়ে গেছে!!!

আসিফ আকবর আরও লিখেছেন, ফেসবুকে পাওয়া এই ছবি এবং ক্যাপশন যিনি আবিষ্কার করেছেন তাকে স্যালুট। আসলেই বাংলাদেশের ব্যবসায়ীরা এখন সাক্ষাৎ শয়তানে পরিণত হয়েছে। দুর্বল রাষ্ট্র ব্যবস্থাপনা এদের কাছে জিম্মি। জিম্মি সারা দেশের মেরুদণ্ডহীন নির্লিপ্ত জনগণ, যারা নিজেরা সুবিধা পেলে আর প্রতিবাদ করে না, প্রতিরোধ তো দূরের কথা।

এই বর্বর ব্যবসায়ী ও অত্যাচারী পৃষ্ঠপোষকদের প্রতি ধিক্কার জানানোর ভাষাও জানা নেই ! নিশ্চয়ই আল্লাহ্ এর সঠিক বিচার করবেন এবং তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী… আমিন…

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট