,

সাইপ্রাস থেকে গাজার পথে প্রথম ত্রাণের জাহাজ

news-image

অনলাইন ডেস্ক : দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজাবাসীর জন্য ২০০ টন খাদ্য নিয়ে সাইপ্রাসের বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রথম ত্রাণের জাহাজ। জাহাজটিতে আটা, চাল ও আমিষজাতীয় খাদ্য সামগ্রী আছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দাতব্য সংস্থা ওপেন আর্মসের মালিকানাধীন জাহাজ ওপেন আর্মসকে আজ মঙ্গলবার সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে নতুন পথে রওনা দিতে দেখা যায়। তবে জাহাজটি ঠিক কোথায় নোঙর করবে তা জানা যায়নি।

মার্কিনভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) উদ্যোগে এই ত্রাণ তৎপরতায় অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত।

ডব্লিউসিকে প্রতিষ্ঠাতা হোসে আন্দ্রেস এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এরিন গোর এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি নৌমহাসড়ক প্রতিষ্ঠা করা, যেটি ব্যবহার করে লাখ লাখ টন খাদ্যসামগ্রী বোঝাই জাহাজ গাজার দিকে রওনা দিতে পারবে।’

এই উদ্যোগটি গাজা উপকূলের কাছেই যুক্তরাষ্ট্রের ভাসমান বন্দর নির্মাণ ও পরিচালনার পরিকল্পনার চেয়ে ভিন্ন। এতে উপত্যকায় দ্রুত মানবিক সহায়তা পাঠানো সম্ভব হবে।

এ দাতব্য সংস্থাগুলো ত্রাণ সরাসরি গাজায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন রয়েছে অঞ্চলটি।

ডব্লিউসিকে জানিয়েছে, বন্দর অবকাঠামোর অভাবে তারা ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধ্বংসস্তূপ থেকে উপাদান নিয়ে গাজায় একটি ল্যান্ডিং জেটি তৈরি করছে। তারা বলেছে, সাইপ্রাসে তাদের কাছে আরও ৫০০ টন ত্রাণ মজুত রয়েছে, সেগুলোও পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট