,

স্বাধীনতা দিবসেই চালু হবে বিমানের রোম ফ্লাইট: শফিউল আজিম

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনেই ঢাকা-রোম ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সোমবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিম এ কথা জানিয়েছেন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিমানের যানবাহন শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিশ্বে পরিচিতি বাড়ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের। চলতি বছরের ডিসেম্বরে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনার প্রস্তুতি চলছে।

বিমান এমডি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতিষ্ঠা করেন। একই সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলার হিসেবে বিমান আত্মপ্রকাশ করে। বিমান জিএসই বিভাগের বহরে ২৯৩টি আধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য আগামী ছয়মাসের মধ্যে আরও শতাধিক বিভিন্ন ধরনের আধুনিক নতুন মডেলের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট যুক্ত হচ্ছে বিমানর জিএসই বিভাগে। বিমান যানবাহন উপবিভাগে ঢাকাসহ অভ্যন্তরীণ স্টেশনগুলোতে বিভিন্ন ধরনের ৫৩ সেডান কার, ৬৩ মাইকো বাস, ৩টি পাঁজারো জিপ, ৬টি পিক-আপ ভ্যান, ২টি অ্যাম্বুলেন্স, ৪টি মোটরসাইকেল ও ১টি মিনিবাস রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট