,

দখল হওয়া জমি উদ্ধারে ডিসিদের সহযোগিতা চাইলেন রেলমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রেলের দখল হওয়া জমি উদ্ধার ও প্রকল্পের ভূমি অধিগ্রহণে জেলা প্রশাসকদের সহযোগিতা চাইলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের অধিবেশনে এ সহযোগিতা চান তিনি।

মন্ত্রী বলেন, জনগণের কাছে প্রত্যেকটি জেলায় রেল পৌঁছে দেওয়ার নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রীর। সবচেয়ে সস্তা যাত্রী ও মাল পরিবহন হচ্ছে রেলওয়ে।

ডিসিরা কী সুপারিশ করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ রেলক্রসিং যেখানে আছে সেখানে আমরা সহায়তা চেয়েছি। যেহেতু আমাদের জনবল কম। বেদখল জমি উদ্ধারে তাদের সহযোগিতা চেয়েছি। জেলা প্রশাসকরাও বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।

একই প্রশ্নের জবাবে রেল সচিব হুমায়ুন কবীর বলেন, জেলা প্রশাসকদের কাছে থেকে ৭টি প্রস্তাবনা পেয়েছি। এর মধ্যে ২টি প্রস্তাব করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক। রেলক্রসিংয়ের জন্যে ময়মনসিংহ শহরের মাঝে যানজট হচ্ছে, সেখানে ফ্লাইওভার করতে হলে সড়ক বিভাগের সাথে সমন্বয় করতে হবে। উড়াল সড়ক আমরা করব নাকি সড়ক বিভাগ করবে এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

এ ছাড়া শার্শা স্টেশন করার একটি প্রস্তাব রয়েছে। নোয়াখালীর লাইন লক্ষ্মীপুর পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান রেল সচিব।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট