,

গাউসুল আজম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নীলক্ষেত এলাকায় গাউসুল আজম মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার বিকেল ৪টা ৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

পলাশী ফায়ার স্টেশনের ইনচার্জ মোহাম্মদ জিসান রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিকেল ৪টা ৩৫ মিনিটে মার্কেটের একটি দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

জিসান রহমান বলেন, দোকানটিতে আগুন নিয়ন্ত্রণের নিজস্ব ব্যবস্থাপনা থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগে তারা অর্ধেক আগুন নিভিয়ে ফেলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, আগুনে সাইন প্লাস নামের একটি দোকানের প্রায় এক লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট