,

মহাসড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় অটোরিক্সার দুই যাএী নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ মার্চ) সকালে মহাসড়কের  সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দূর্ঘটনায় নিহতরা হলেন, শহরের মেড্ডার নোয়াপাড়া এলাকার নোয়াব আলির ছেলে আব্দুল হাই (৬৫) ও সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের আবু মিয়ার ছেলে জুনায়েদ (২৭)।
স্থানীয়রা জানান, শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কুমিলা-সিলেট মহাসড়ক হয়ে খাঁটিহাতার দিকে যাচ্ছিল। যাত্রী তুলতে সিএনজিটি উত্তর সুহিলপুর সড়কে দাঁড়ায়। এসময় একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আব্দুল হাই মারা যান। আহত তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুনায়েদ নামে আরও একজনকে মৃত ঘোষণা করেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় ও আরেকজনের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট