,

কাচ্চি ভাইয়ে খাবার আনতে গিয়ে প্রবাসীর স্ত্রী ও মেয়ে নিহত

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে সাত তলা ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় হবিগঞ্জের মাধবপুরের প্রবাসী উত্তম কুমার রায়ের স্ত্রী ও মেয়ে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) তারা ওই ভবনের কাচ্চি ভাই রেস্তোরাঁয় খাবার আনতে গিয়ে অগ্নিকাণ্ডের কবলে পড়েন।

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের পোল্যান্ড প্রবাসী উত্তম কুমার রায়ের স্ত্রী রুবি রায় (৪০) ও তার মেয়ে বিয়াংকা রায় (১৭)।

উত্তম কুমার রায়ের বড় ভাই বিঞ্চু রায় জানান, তার ছোট ভাই উত্তম কুমার রায় ১৯৯৬ সালে দক্ষিণ কোরিয়ায় হুন্দাই কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত অবস্থায় সেখানে ফিলিপাইনের নাগরিক রুবি রায়কে বিয়ে করেন। পরবর্তীতে তিনি ওই কোম্পানির কাজের জন্য পোল্যান্ড যান। এ সময় তিনি স্ত্রী ও মেয়েকে দেশে রেখে যান। তারা ঢাকার মালিবাগে থাকতেন।

তিনি আরও জানান, খবর পেয়ে উত্তম কুমার রায় পোল্যান্ড থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শুক্রবার রাতে তিনি ঢাকায় পৌঁছাবেন। শনিবার তার স্ত্রী ও মেয়ের মরদেহ নিয়ে মাধবপুর গ্রামের বাড়িতে আসবেন।

উত্তম কুমার রায়ের ভাবি অনিমা রায় জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাত ৪টায় অবতরণ করবেন উত্তম কুমার রায়। সব কাগজপত্র ও অন্যান্য কাজ শেষ করে মরদেহ নিয়ে রওনা দিতে সকাল ৭টা-৮টা হবে। হবিগঞ্জ পৌঁছাতে দুপুর ১টা-২টা হতে পারে। স্থানীয় শ্মশানে তাদের দাহ করা হবে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। এতে ৪৬ জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট