,

১০ দিন আগে ঘোষণা দিলেও কমেনি সয়াবিন তেলের দাম

news-image

অনলাইন প্রতিবেদক : সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমিয়েছে সরকার। গত ২০ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। এরপর দশদিন পেরিয়ে গেলেও এখনো বাজারে দেখা মিলছে না নতুন দামের সয়াবিন তেল। মার্চের শুরু থেকেই সয়াবিন তেলের দাম কমানোর কথা থাকলেও এখনো বিক্রি হচ্ছে বাড়তি দামেই। ফলে সয়াবিন তেলের দাম কমানো হলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা।

খুচরা বিক্রেতারা জানিয়েছেন, কম দামের তেল এখনো বাজারে সরবরাহ করেনি কোম্পানিগুলো।

শুক্রবার (১ মার্চ) রাজধানীর বাসাবো বাজার ঘুরে দেখা গেছে, এখনো আগের দামের তেলগুলো বাজারে বিক্রি হচ্ছে। গত ২০ ফেব্রুয়ারি লিটারপ্রতি ১০ টাকা কমে ১৬৩ টাকায় বোতলজাত সয়াবিন তেল বিক্রির সিদ্ধান্ত হয়। পাশাপাশি খোলা তেল ১৪৯ টাকায় বিক্রির কথা থাকলেও সেখানেও নেই দাম কমার প্রভাব।

রামপুরা রাবেয়া স্টোরের মাসুদ মিয়া বলেন, শুনেছি কোম্পানি তেলের দাম কমাবে, কিন্তু এখনো আমরা হাতে পাইনি। কোম্পানির প্রতিনিধি বলেছেন, দুই তিনদিন সময় লাগবে নতুন দামে তেল বাজারে আসতে।

বাজারে ক্রেতা আবুল হোসেন বলেন, যখন কোনো পণ্যের দাম বাড়ে কোম্পানিগুলো সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেয়। দোকানদাররা সঙ্গে সঙ্গে তা কার্যকর করে ফেলেন। কিন্তু দাম কমানোর সময় এমনভাব করে যেন তারা বিষয়টি যানেই না।

বাজারে এখনো কোম্পানি ভেদে প্রতি লিটার সয়াবিন তেল ১৭০-১৭৫ টাকা দামেই বিক্রি হচ্ছে। খোলা তেল বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে।

জালাল নামের আরেকজন বিক্রেতা বলেন, নতুন তেল পাইনি। তবে আমি লিটারে ৫ টাকা দাম কমিয়ে বিক্রি করছি। নতুন তেল এলে আরও ৫ টাকা কমিয়ে বিক্রি করা যাবে।

এর আগে শুল্ক ছাড় দেওয়ার পর সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর ঘোষণা দেন মিল মালিকরা। বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে টাস্কফোর্স ও জাতীয় কমিটির সভা শেষে এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, এনবিআর ভোজ্যতেলের শুল্ক বাবদ ৫ টাকা কমালেও রোজা সামনে রেখে মিল মালিক বা পরিশোধনকারীরা লিটারে ১০ টাকা করে কমানোর ঘোষণা দিয়েছেন। আগামী ১ মার্চ থেকে নতুন দর কার্যকর হবে।

 

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত