রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণে বেইলি রোডের ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনের আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী বেইলি রোডের ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত সাড়ে ৯টার দিকে লাগা এ আগুন ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেন, ‘আমরা ভেতরে তল্লাশি চালাচ্ছি। আটকেপড়াদের জীবিত উদ্ধারে যতটুকু করা সম্ভব আমরা সেটা করার চেষ্টা করছি। বাকি পরিস্থিতি এখনো বলার সময় হয়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে, তারপরও ভেতরে ধোঁয়া আছে।’

কতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আহত বা নিহত কতজন— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। জীবিতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছি।’

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভবনের ভেতর থেকে এখন পর্যন্ত ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভেতরে বডি ব্যাগ নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। নিচে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।

তবে, নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ভেতরে প্রচণ্ড ধোঁয়া রয়েছে। কয়েকজনকে পড়ে থাকতে দেখা গেছে। তাদের মৃত্যু হয়েছে নাকি অচেতন হয়ে পড়ে আছে, তা নিশ্চিত নয়। মৃতদেহ পাওয়া গেলে তা উদ্ধারের পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে।

অপর এক ফায়ার সার্ভিসের কর্মী ঢাকা পোস্টকে বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন শিশু রয়েছে।

দীর্ঘ দুই ঘন্টা পর ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এ আগুন। তবে, পুরোপুরি নির্বাপণে সময় লাগছে। পাশাপাশি চলছে ভবনে আটকেপড়াদের উদ্ধার অভিযান।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা এবং উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন পুলিশ, আনসার ও বিজিবির সদস্যরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, ভেতরে আরও অনেকে আটকা রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চলছে। রাত সাড়ে ১২টা পর্যন্ত ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন আহত রয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে। আগুন পুরোপুরি নির্বাপণে সময় লাগবে— বলছে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন উপরের দিকে উঠে যান। এ সময় ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন।

স্থানীয়রা জানান, সাত তলা ভবনটির উপরের তলাগুলোতেও পোশাকের দোকান এবং বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের