,

দেশ ছাড়লেন শাবনূর

news-image

বিনোদন প্রতিবেদক : গেল বছর শেষ দিকে অনেকটা গোপনে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পা রাখেন নব্বইয়ের দাপুটে নায়িকা শাবনূর। ১৭ ডিসেম্বর এই অভিনেত্রী তার জন্মদিন পালন করেন ঢাকায়, ঘরোয়া আয়োজনে। সেসময় জানা যায়, দেশে ফিরেই নতুন সিনেমার রিহার্সালে অংশ নিয়েছেন তিনি। ‘মাতাল হওয়া’ শিরোনামে সিনেমাটি নির্মাণ করবেন চয়নিকা চৌধুরী।

এরপর প্রকাশ্যে আসে শাবনূরের আরও একটি নতুন সিনেমার খবর। তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’তেও অভিনয় করবেন তিনি। তাকে নিয়ে গেল ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এর মহরত। সেখানে একই নির্মাতার নতুন আরও একটি সিনেমায় অভিনয় করার কথা জানান শাবনূর।

সেসময় জানানো হয়, সিনেমা দুটির শুটিংয়ের প্রস্তুতি চলছে। শুধু এই সিনেমাগুলোই নয়, নতুন আরও কিছু কাজ করবেন তিনি।

তবে এর মধ্যেই খবর এসেছে- অনেকটা গোপনেই দেশ ছেড়েছেন শাবনূর। ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়। আর সেটি হয়েছে ‘রঙ্গনা’র মহরতের পরপরই।

নায়িকার একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মহরতের দু’দিন পরই দেশ ছেড়েছেন তিনি। পরিবারের ঘনিষ্ঠজন ছাড়া কাউকে বিষয়টি সেভাবে জানানো হয়নি। তবে এবার নায়িকার অস্ট্রেলিয়া সফর বেশি দিনের নয়। জরুরি কিছু কাজের জন্যই তার অস্ট্রেলিয়ায় যাওয়া। আর ফিরেই অংশ নেবেন সিনেমার শুটিংয়ে। তবে কবে ফিরবেন, সে তথ্য কারও জানা নেই।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট