,

সাকিবদের ব্যাটিংয়ে পাঠালেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। যারা জিতবে, তারাই যাবে ফাইনালে। ম্যাচের আবহ বোঝাতে এটুকই ছিল যথেষ্ট। কিন্তু বিপিএলে বুধবারের ম্যাচে আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। দুজনের মধ্যকার তিক্ততা এই ম্যাচকে নিয়ে গিয়েছে অন্য উচ্চতায়।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

মিরপুরে দুই দলের প্রথম সাক্ষাতে তামিমের বরিশাল জিতেছিল ৫ উইকেটে। আবার চট্টগ্রামে গিয়ে দ্বিতীয় সাক্ষাতে রংপুর জয় পেয়েছে ১ উইকেটে। আজকের ম্যাচটিতে যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। যে কারণে দুই দলের কাছেই ম্যাচটি বাঁচা-মরার। এবারের আসরে দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় এসেছে পরে ব্যাট করা দলের।

রংপুরের ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে এখন আসরের অন্যতম সেরা পারফর্মার সাকিব। এখনও পর্যন্ত ব্যাট হাতে ১২ ম্যাচে ২৫৪ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭ উইকেট। অন্যদিকে, বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। অভিজ্ঞ এই ওপেনার ব্যাট হাতে দলের সেরা পারফর্মার তো বটেই আসরের সেরা রান সংগ্রাহকের তালিকায়ও আছেন শীর্ষ দুইয়ে। ১৩ ইনিংসে প্রায় ৩৭ গড়ে করছেন ৪৪৩ রান। ফাইনালে ওঠার মূল লড়াইয়ে এই দুজনের দিকে থাকবে বাড়তি নজর।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট