,

বইমেলার সময় বাড়ছে আরও ২ দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলা-২০২৪ এর সময় আরও দুইদিন বৃদ্ধি করা হয়েছে। আগামী ১ ও ২ মার্চ শুক্রবার-শনিবার মেলা অনুষ্ঠিত হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির সদস্য ও আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি। তিনি বলেন, মেলা দুইদিন বৃদ্ধির কথা সংস্কৃতি সচিব জানিয়েছেন। কালকে (আজ) চিঠি পাঠাবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার সময়সীমা দুইদিন বাড়ানোর আবেদনে অনুমোদন দিয়েছেন৷ তাই বইমেলা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত।

বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা রাত ৯টায় বইমেলার ঘোষণা কেন্দ্র থেকেও বইমেলার মেয়াদ বাড়ানো ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সদয় সম্মতিক্রমে বইমেলা দুইদিন বাড়ানো হয়েছে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি একুশে বইমেলার সময় আরও দুইদিন বাড়ানোর জন্য বাংলা একাডেমিকে চিঠি দেয় বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি। চিঠিতে তারা বলেন, ‘অমর একুশে বইমেলা শুরু হওয়ার প্রথম তিন দিন মেলা প্রাঙ্গণের প্রস্তুতি ও বৃষ্টিজনিত সমস্যার কারণে মেলায় অংশ নেওয়া প্রকাশকরা যথাযথভাবে বিক্রি শুরু করতে পারেননি। সে কারণে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই ১ ও ২ মার্চ শুক্রবার ও শনিবার হওয়ায় দুই দিন অমর একুশে বইমেলায় সময় বৃদ্ধির অনুরোধ করছি।

মূলত এই বছর অধিবর্ষ হওয়ার কারণে বইমেলা ২৯ দিন হওয়ার কথা ছিল। এই দুইদিন বাড়ানোর ফলে এবার মেলা হবে ৩১ দিন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট