,

বাড্ডার কাঠের দোকানের আগুন নিয়ন্ত্রণে

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কাঠের দোকানে লাগা আগুনে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দেড় ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে অন্তত ১০-১২টি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ঢাকা পোস্টকে রাফি আল ফারুক জানান, সোমবার রাত ৩টা ৫৭ মিনিটে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কয়েকটি দোকানে আগুন লেগেছে বলে খবর পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

তিনি জানান, পরে সেখানে আরও দুইটি ইউনিট যুক্ত হয়। দেড় ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

প্রাথমিকভাবে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে থাকা একটি কাঠের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। কাঠের দোকান থেকে আগুন আশপাশের তিনটি ভবনের কিছু অংশে ছড়িয়ে পড়ে।

এতে আশপাশের তিনটি ভবনের কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়। আগুনে এখানকার একটি স-মিলও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তারা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট