,

ব্লক ইট ব্যবহারের সব প্রতিবন্ধকতা দূর করা হবে : পরিবেশমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশের ক্ষতি রোধে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ইট ব্যবহার জরুরি। তাই সরকার ব্লক ইট ব্যবহারের প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভা কক্ষে পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ইট ব্যবহারের চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সকল অংশীজনদের নিয়ে একটি মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার ব্লক ইট তৈরির জন্য প্রশিক্ষণ এবং ঋণ প্রদান করবে। বিভিন্ন ব্যাংক যাতে ঋণ দিতে এগিয়ে আসে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। ওয়ানস্টপ সেবার ব্যবস্থা করা হবে। সভায় ব্লক ইট ব্যবহারের চ্যালেঞ্জগুলো সমাধানে সকল স্টেক হোল্ডারদের নিয়ে একটি কর্মশালা করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছিউদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: কামরুল হাসান, রাজউক চেয়ারম্যান মো: আনিছুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উদ্দিন নুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) ড. ফাহমিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সরকারি কর্মকর্তা, ব্লক ইট প্রস্তুতকারক সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় চ্যালেঞ্জগুলো আলোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট