,

অশ্বিন-কুলদীপে ইংল্যান্ডের ধস

news-image

স্পোর্টস ডেস্ক : রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নেয় ইংল্যান্ড। ভারতের উইকেটে প্রথমে ব্যাটিং করাই আর্শীবাদ। তার সঙ্গে আবার পঞ্চাশ ছোঁয়া লিড। জয়ের শতকরা হারে এগিয়ে ছিল ইংলিশরাই। কিন্তু দ্বিতীয় ইনিংসে রবিশচন্দন অশ্বিন ও কুলদীপ যাদবের স্পিন তোপে মাত্র ১৪৫ রানে অলআউট হয়ে গেছে তারা।

লিড যোগ করে ভারতকে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য দিতে পেরেছে বেন স্টোকসের দল। জবাব দিতে নেমে কোন উইকেট না হারিয়ে ৪০ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিক ভারত। হাতছাড়া হওয়া ম্যাচের লাগাম পুরোপুরি হাতে নিয়েছেন রোহিত শর্মা (২৪*) ও জশস্বী জয়সোয়াল (১৬*)।

এর আগে রাঁচি টেস্টে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৩ রান তোলে। রান খরায় থাকা জো রুট ১২২ রানের দারুণ ইনিংস খেলেন। তার ২৭৪ বলের ইনিংস ১০টি চারের শটে সাজানো ছিল। বেন ফোকস ৪৭ ও রবিনসন খেলেন ৫৮ রানের ইনিংস। জবাবে ভারত ধ্রুব জুরেলের ৯০ রানের ইনিংসে ৩০৭ রান তোলে। এছাড়া জয়সোয়াল ৭৩, শুভমন গিল ৩৮ ও কুলদীপ যাদব ২৮ রান করেন।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ধসিয়ে দিতে অভিজ্ঞ অশ্বিন ১৫.৫ ওভারে ৫১ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব ১৫ ওভারে মাত্র ২২ রান দিয়ে নেন ৪ উইকেট। এর আগে প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা ৪টি ও আকাশ দ্বীপ ৩ উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে শোয়েব বাশির ৫টি ও টম হার্টি নেন ৩ উইকেট।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট