,

বিমানমালা হয়ে এলেন তিন নায়িকা

news-image

বিনোদন ডেস্ক : কারিনা কাপুর, টাবু এবং কৃতি শ্যানন- তিনজনই বিমানবালার লুকে এবার সামনে এলেন! তিন নায়িকাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রোফাইল থেকে নতুন এই ছবি শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে, তিনজন বিমানবালার লাল রঙের অফিশিয়াল পোশাক পরে রয়েছেন। তাঁদের মাথায় রয়েছে নীল রঙা টুপি।

কারিনার পোস্টারে লেখা ‘স্টিল ইট’। টাবুর পোস্টারে লেখা রয়েছে ‘রিস্ক ইট’ আর কৃতির পোস্টারে লেখা ‘ফেক ইট’।

মূলত ‘ ক্রিউ’ সিনেমার লুক এটি। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘লুটকেস’ খ্যাত পরিচালক রাজেশ কৃষ্ণাণ। প্রযোজক রিয়া কাপুর এবং একতা আর কাপুর। অথিতি শিল্পী হিসেবে ছবিতে দেখা যাবে কপিল শর্মাকেও।

পোস্টার শেয়ার করে জানানো হয়েছে ছবিটি মুক্তির তারিখ। আগামী ২৯ মার্চেই বড়পর্দায় আসতে চলেছে কমেডিতে মোড়া ছবিটি।

সিনেমার গল্প আবর্তিত হবে তিন পরিশ্রমী বিমানবালার জীবনকে ঘিরে। তারা বিমানের সঙ্গে সঙ্গে নিজেরা কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যান বা যাচ্ছেন সেটাই দেখানো হবে এতে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত