,

রাজধানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানের আসিয়ান সিটি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন একই মোটরসাইকেলে ছিলেন। নিহতরা হলেন- রবিউল ইসলাম, জুনায়েদ ও ওমর ফারুক।

নিহত ওমর ফারুকের বাবার পরিচিত মোহাম্মদ হোসেন জানান, ওমর আশকোনার একটি মাদ্রাসায় কিতাব বিভাগের ছাত্র ছিলেন। তার বাবার নাম রাজন। বাড়ি নারায়ণগঞ্জের রুপসি। ওই মাদ্রাসায় থেকেই পড়ালেখা করতেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, রাত পৌনে ৮টার দিকে আশকোনা এলাকায় একটি মোটরসাইকেলে থাকা তিনজন সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। এছাড়া কুর্মিটোলা হাসপাতালে জুনায়েদ ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফারুকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা যায় একটি মোটরসাইকেলে তিনজন ছিলেন। মোটরসাইকেলটি আশকোনা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত