,

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচরের সূর্যনগর এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। এ সময় হাসপাতলে নেওয়ার পথে আরও দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

এদিকে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল আলম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট