মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় এক পশলা ঝুম বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে পান্থপথ, পল্টন, মিরপুর, মতিঝিলসহ রাজধানীর বেশ কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া ঢাকার বাইরের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে বলে জানা যায়। আগামী তিন দিন অর্থাৎ শনিবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে হাতিয়ায় ২৩ মিলিমিটার। এছাড়া বরিশালে ১৫, চাঁদপুরে ৭, ভোলা ও রাজারহাটে ৩, ফেনী, শ্রীমঙ্গল, ডিমলা ও মাদারীপুরে ১, রংপুর, যশোর, চুয়াডাঙ্গা ও দিনাজপুরে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া, ঢাকা, গোপালগঞ্জ, সৈয়দপুর, ময়মনসিংহ ও সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস জানায়।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের রাতের তাপমাত্রা (১-২ সেলসিয়াস) বাড়তে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় তা সামান্য হ্রাস পেতে পারে।

শুক্রবারের পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে শনিবারের পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ