মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বইমেলায় ‘হঠাৎ বৃষ্টির বাগড়া’

news-image

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলার ২২তম দিন আজ। হঠাৎ বৃষ্টিতে এদিনের বইমেলা হারিয়েছে স্বাভাবিক চিত্র। দুপুরের দিকে কিছুটা ভিড় দেখা গেলেও বিকেল গড়াতেই বৃষ্টির ছোঁয়ায় বইমেলা এলোমেলো হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ক্রেতা-বিক্রেতারা।

দুপুরে রোদ থাকলেও বিকেল গড়াতেই হঠাৎ বৃষ্টি নামে রাজধানীতে। বৃষ্টির পানি থেকে বই বাঁচাতে ছোটাছুটি করছিলেন বিক্রয়কর্মীরা। বৃষ্টির কারণে অনেকেই ফুড কোড ও বই স্টলের দিকে ছোটাছুটি শুরু করেন। কিছুক্ষণ পর আবার বৃষ্টি থেমে যায়।

এর আগে মেলা শুরুর দিন অর্থাৎ ভাষার মাসের প্রথম প্রহরে কয়েক মিনিটের ঝরা বৃষ্টি অমর একুশে বইমেলাকে আমন্ত্রণ জানিয়েছিল বটে। তবে ওই দিন সন্ধ্যা থেকে পড়তে থাকা বৃষ্টিতে যেন কিছুটা বিড়ম্বনা দেখা দেয়। বৃষ্টির কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় ওই দিনও বড় ধরনের ক্ষতি হয়নি স্টলগুলোয়। যদিও মেলা প্রাঙ্গণে ঘোরাঘুরি করা লেখক-পাঠকরা কিছুটা বিব্রত হন বৃষ্টির বাগড়ায়।

অন্যান্য দিনের তুলনায় এদিন মেলায় আগত দর্শনার্থী কিছুটা কম বলে জানান বিভিন্ন স্টলে কর্মকর্তারা।

পাপড়ি প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি জান্নাতুল জানান, অন্যদিনের তুলনায় আজ মেলায় ভিড় কিছুটা কম। হয়তোবা মেঘলা আবহাওয়ার কারণে হতে পারে। অনেকেই আবার শুক্রবার ছুটির দিনে আসবেন এ কারণেও কম হতে পারে।

মোহাম্মদপুরের বাসিন্দা শহীদুল্লা মাসুম জানান, সাধারণত সপ্তাহের শেষ দিনে সড়কে যানজট থাকে আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এ কারণে মেলায় দর্শনার্থী কমেছে। তবে সন্ধ্যায় বাড়তে পারে। আর আমার মতো যারা অফিস শেষ করেছেন তারা হয়তো এখনই মেলার মাঠে চলে এসেছেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী