,

কারামুক্ত হলেন বিএনপি নেতা আলাল

news-image

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ সাড়ে তিন মাসের বেশি সময় পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বুধবার বিকেল ৪টায় কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মোয়াজ্জেম হোসেন আলাল নিজেই। কারাফটকে তাকে স্বাগত জানান বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

কারামুক্তির পর এক প্রতিক্রিয়ায় মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জামিন পেয়েও কারামুক্ত হতে নানা ভোগান্তি হয়েছে। সরকারের নানা বাহানা ও দমন পীড়নের মধ্যেই কারামুক্ত হয়েছি। ছোট কারাগার থেকে বৃহৎ কারাগারে এসেছি। এই সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। এখন বৃহত্তম কারাগার থেকে স্বৈরাচার সরকার হটানোর আন্দোলন আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ২৮ অক্টোবরের ঘটনায় তার বিরুদ্ধে ৯টি মামলা দেওয়া হয়। এছাড়া বিগত দিনের একটি মামলায় তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেন আদালত। সব মামলায় তিনি জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত