,

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করাই এখন লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী

news-image

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের প্রতি আওয়ামী লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যে প্রতিবাদ হবে, সে সময়ের তরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানায় বসে সে সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ২১ ফেব্রুয়ারি আমাদের পূর্বসূরিরা জীবন দিয়ে ভাষার দাবি প্রতিষ্ঠা করেছেন।’

তিনি বলেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জাতীয় জীবনে এক বিশাল অর্জন। আজ আমাদের লক্ষ্য ও স্বপ্ন হলো, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করা।’ পৃথিবীতে ৩৫ কোটির বেশি মানুষ বাংলা ভাষাভাষী বলে এ সময় উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, জনসংখ্যা ও ব্যবহারের দিক থেকে বাংলা ভাষার অবস্থান বিশ্বে ষষ্ঠ। বাংলাদেশ ছাড়াও বিশ্বে দুটি দেশে দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলা। দেশ দুটি হলো- ভারত ও সিরেয়া লিওন।

এদিকে, জাতিসংঘের দাপ্তরিক ভাষা এখন ছয়টি। এগুলো হলো- ইংরেজি, চীনা, রুশ, স্প্যানিশ, ফরাসি ও আরবি। ইংরেজি, ফরাসি, রুশ ও চীনা ভাষা ১৯৪৬ সালের ১ ফেব্রুয়ারি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পায়। রুশ ও স্প্যানিশ ভাষা নিরাপত্তা পরিষদের ভাষা হিসেবে স্বীকৃতি পায় ১৯৬৯ সালের ২২ জানুয়ারি। চীনা ভাষা নিরাপত্তা পরিষদে ব্যবহার শুরু হয় ১৯৭৪ সালে। সর্বশেষে আরবি জাতিসংঘের ষষ্ঠ দাপ্তরিক ভাষা হিসেবে তালিকাভুক্ত হয় ১৯৭৩ সালে। আর নিরাপত্তা পরিষদে এর ব্যবহার শুরু হয় ১৯৮২ সালের ২১ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট