,

আগের যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকার শক্তিশালী : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের আগের চারবারের তুলনায় বর্তমান সরকার বেশি শক্তিশালী। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, নির্বাচন ঘিরে অনেক প্রতিকূলতা ছিল। সমস্ত দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়েছে। আগের যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকার বেশি শক্তিশালী।

মন্ত্রী বলেন, যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছিল; তারা নির্বাচনের পর বিদেশিদের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। কিন্তু ৭০টি দেশের সরকারপ্রধান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একযোগে কাজ করতে চেয়েছে। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অভিনন্দন জানানোর পর ষড়যন্ত্রকারীদের চেহারা ফ্যাকাসে হয়ে গেছে।

বিএনপি নেতা মির্জা ফখরুল এবং আমীর খসরু ছাড়া পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ছাড়া পাওয়ার পর তারা বলছে, আওয়ামী লীগ সরকার গঠন করলেও তারা জনগণের কাছে হেরে গেছে। নির্বাচন বর্জন করার কারণে তারা কর্মীদের তোপের মুখে পড়েছে। অপ্রীতিকর অবস্থার সৃষ্টি যেন না হয় সে জন্য তারা এসব বক্তব্য রাখছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট