মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপদমুক্ত মুস্তাফিজ, হাসপাতাল ছাড়বেন আজ

news-image

ক্রীড়া প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে মাথায় বলের আঘাত পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। রোববার তার মাথায় বল লাগার পরপরই ক্রিকেটাঙ্গনে ভয় ছড়িয়ে পড়েছিল। তাকে দ্রুত নেওয়া হয়েছিল হাসপাতালে। কান বরাবর মাথার খুলিতে বল লেগে ক্ষত সৃষ্টি হয়েছিল।

ক্ষত স্থানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছিল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে জানানো হয়েছিল, চিন্তার কিছু নেই। তবে মুস্তাফিজকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। এবার কুমিল্লার পক্ষ থেকে জানানো হয়েছে, মুস্তাফিজ পুরোপুরি বিপদমুক্ত।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এসএম জাহেদুল ইসলাম জানিয়েছেন, তার মাথার ক্ষত স্থানে পাঁচটি সেলাই লেগেছে। আজ (সোমবার) থেকে তার ক্ষত স্থানে ড্রেসিং করা শুরু হয়েছে। সব ঠিক থাকলে আজ মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী