,

জনগণ নিজ দেশে পরবাসী হয়ে দিনযাপন করছে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো দেশকে ‘জোর যার মুলুক তার’ বানিয়েছে। মনে হয় সহিংস আক্রমণ ও জীবননাশের ব্রত নিয়ে তারা বিএনপিসহ সমমনা দলগুলোর ওপর ঝাঁপিয়ে পড়েছে। এ দেশে নাগরিক নিরাপত্তা এখন চরম অবনতিশীল। তাদের হাত থেকে রেহাই পেতে সাধারণ মানুষ কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছে না। আইন, প্রশাসন মানুষকে রক্ষা করতে পারছে না। জনগণ নিজ দেশে পরবাসী হয়ে দিনযাপন করছে।

সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। রাজধানীর খামারবাড়িতে নাগরিক ঐক্যের উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচিতে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব আরও বলেন, একদিকে খাদ্যপণ্যের চরম মূল্যবৃদ্ধিতে অসহায় মানুষ অন্ধকার দেখছে। অন্যদিকে গ্যাস, বিদ্যুৎ ও সুপেয় পানির ক্রমবর্ধমান দাম বৃদ্ধিতে মানুষ গভীর সংকটে পড়েছে। এর উপর সন্ত্রাসীদের দৌরাত্মে জনগণ এখন দিশেহারা। আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্রয়ে আওয়ামী লীগের ক্যাডাররা দেশব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে।

বিএনপি মহাসচিব বিবৃতিতে সাকিব আনোয়ারের ওপর হামলাকারীদের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। তিনি সন্ত্রাসীদের হাতে আহত সাকিব আনোয়ারের সুস্থতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত