মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানটান উত্তেজনার ম্যাচে তামিমদের হারালেন সাকিবরা

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান-নুরুল হাসানের রংপুর রাইডার্স প্লে অফ ও কোয়ালিফায়ার আগেই নিশ্চিত করে ফেলেছে। তামিম ইকবালের ফরচুন বরিশাল আছে প্লে অফের লড়াইয়ে। সোমবার চট্টগ্রামে সাকিব-তামিমদের মধ্যকার টানটান উত্তেজনার ম্যাচ দেখা গেছে। যে লড়াইয়ে শেষ ওভারে ১ উইকেটে জিতেছে রংপুর।

অন্য দিকে রংপুরের বিপক্ষে হেরে প্লে অফে যাওয়ার পথ কঠিন হয়ে গেছে ফরচুন বরিশালের। শেষ ম্যাচে তারা খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ওই ম্যাচে হারলে শেষ চারে যেতে অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে বরিশালের।

সোমবারের ম্যাচে ফরচুন বরিশাল দারুণ ব্যাটিং শুরু করে। দলটির টপ অর্ডারের তিন জন ভালো ব্যাটিংয়ে দলের রান বড় করার ইঙ্গিত দেন। তামিম খেলেন ২০ বলে ৩৩ রানের ইনিংস। ব্রান্টন ২৪ বলে ২৬ রান করেন। এছাড়া কাইল মায়ার্স ২৭ বলে ৪৬ রান করেন। চারটি চার ও তিনটি ছক্কার শট হাঁকান তিনি।

তবে পরের ব্যাটাররা আর রান পাননি। আবু হায়দার রনি ৪ ওভারে ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে বরিশালকে ধসিয়ে দেন। তামিমরা ইনিংসের শেষ বলে ১৫১ রান করে অলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে তিন বল থাকতে জয় পেয়েছে রংপুর।

রংপুরও ভালো শুরু করে। ব্রেন্ডন কিং ২২ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। সাকিব আল হাসান ১৫ বলে ২৯ রানের ঝড় দেখান। সেখান থেকে ৮৭ রানে ৫ উইকেট হারায় রংপুর। পরে জেমি নিশাম ১৭ বলে ২৮ রান করেন, প্রিটোরিয়াস ১৫ বলে ১৩ রান করেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী