মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিটনের বড় রানের পরও হারল কুমিল্লা

news-image

স্পোর্টস ডেস্ক : প্লে অফ নিশ্চিত হয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। কোয়ালিফায়ার নিশ্চিত করার লড়াইয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১২ রানে হেরেছে দলটি। কুমিল্লার ওপেনার লিটন দাস বড় ইনিংস খেললেও জেতাতে পারেননি দলকে।

সোমবার টস জিতে ব্যাট করে ৫ উইকেটে ১৭৭ রান তোলে প্লে অফে যাওয়ার লড়াই থেকে ছিটকে যাওয়া গত আসরের রানার্স আপ সিলেট। দলটির হয়ে ভালো খেলেন নতুন যোগ দেওয়া ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কেনার লুইস। তিনি ২৫ বলে ৩৩ রান করেন।

এছাড়া জাকির হাসান ১৮ রানের ইনিংস খেলেন। মোহাম্মদ মিঠুন ২০ বলে ২৮ রান যোগ করেন। দুটি ছক্কা ও একটি চারের শট খেলেন তিনি। সেরা ইনিংসটা খেলেছেন বেনি হাওয়েল। ইংলিশ এই অলরাউন্ডার ৩১ বলে ৬২ রানের হার না মানা ইনিংস খেলেছেন। চারটি ছক্কা ও ছয়টি চারের শট মেরেছেন তিনি।

জবাব দিতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শুরুতে ইমরুল কায়েসকে (৫) হারায়। সুবিধা করতে পারেননি তাওহীদ হৃদয় ও জনসন চার্লস। হৃদয় ১৫ বলে ১৭ রান করেন। বড় ক্ষতিটা করেন চার্লস। তিনি ২১ বল খেলে মাত্র ১২ রান করেন। লিটন দাস ৫৮ বলে ৮৫ রানের ইনিংস খেলার পরও তাই হেরেছে তার দল। কুমিল্লার হয়ে তিনটি ছক্কা ও সাতটি চারের শট মারেন লিটন। এছাড়া আন্দ্রে রাসেল ১৪ বলে ২৩ রান করেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী