,

ঢাবি ছাত্রলীগের ২৭৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে ২৭৯ জন স্থান পেয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একযোগে নিজেদের ফেসবুক টাইমলাইনে কমিটি প্রকাশ করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৬১ জন, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক হয়েছেন। এ ছাড়া দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, ক্রীড়া সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, এসডিজিবিষয়ক সম্পাদকসহ ৩৬টি সম্পাদক, উপ-সম্পাদক এবং সদস্য পদে বাকিদের পদায়ন করা হয়েছে।

কমিটিতে ১ নম্বর সহ-সভাপতি হয়েছেন মেহেদী হাসান নিবিড়, ১ নস্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ভুঞা, আর ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন রায়হান সরকার।

গত ২০২২ সালের ২০ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাবি ও দুই মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকের আংশিক কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাবি ছাত্রলীগের নির্ধারিত ১ বছর মেয়াদ শেষ হওয়ার পর কমিটি পূর্ণাঙ্গ করা হলো।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত