,

শাহ আমানত বিমানবন্দরে ৬৪ পিস সোনার বার উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ৬৪ পিস সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দারা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এসব সোনা উদ্ধার করা হয়।

এসময় এক যাত্রীকে জিজ্ঞাসাবাদর জন্য আটক করা হয়েছে বলে জানায় কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তর।

অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মতিন হাওলাদার জাগো নিউজকে বলেন, ওমান এয়ারের ফ্লাইটটি রাত ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আমাদের কাছে তথ্য ছিল ওই ফ্লাইটে সোনার চালান আসছে।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। এসময় একটি আসনের নিচ থেকে ৬৪টি সোনার বার উদ্ধার করা হয়। তবে ওই আসনে কোনো যাত্রী ছিলেন না।

তিনি আরও বলেন, আমাদের কাছে এক যাত্রীর বিষয়ে তথ্য ছিল। ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট