মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে নিহত বাংলাদেশিদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

news-image

ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে নিহত বাংলাদেশিদের রুহের মাগফেরাত কামনায় পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে দেশের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা দেশের বিভিন্ন জায়গায় এ দোয়া মাহফিল হয়।

পাবনায় দারুস সালাম জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটসহ পাবনা সদর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের নেতারা।

চট্টগ্রাম মহানগর বিএনপি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্করসহ বিপুল সংখ্যক নেতা।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ অঙ্গসংগঠনের নেতারা।

ঝিনাইদহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সিনিয়র সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় জামালপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে।

কক্সবাজার সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক ছৈয়দ নুর সওদাগর, খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ অঙ্গ সংগঠনের নেতারা।

পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ অঙ্গসংগঠনের নেতারা।

এছাড়াও ঢাকা মহানগর, বগুড়া, চট্টগ্রাম, রংপুর, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, রাজশাহী, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মসজিদে মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী