মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফির বিপিএলে ফেরা নিয়ে যা জানালেন রাজিন সালেহ

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলের দশম আসরের জন্য সিলেট স্ট্রাইকার্স মাশরাফি মর্তুজাকে ধরে রেখেছিল। গতবার সিলেটকে ফাইনালে তোলায় এবারও মাশরাফির নেতৃত্বে ভরসা রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু মাশরাফির নেতৃত্বে সিলেট ভালো শুরু করতে পারেনি।

পরে মাশরাফি বিপিএল থেকে বিরতি নেন। দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ও সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় সেখানে সময় দেওয়ার তাগিদে বিপিএল ছাড়েন তিনি। কাজের চাপ থাকায় জাতীয় দলের সফলতম অধিনায়ক এবারের বিপিএলে আর ফিরবেন না বলে জানিয়েছেন দলটির কোচ রাজিন সালেহ।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে রাজিন সালেহ বলেন, ‘অফিস নিয়ে সত্যি বলতে ও (মাশরাফি) ব্যস্ত। এবার হয়তো সে আর (ফিরতে) পারবে না, পরবর্তী বছর হয়তো ভালোভাবে কামব্যাক করতে পারবে। কীভাবে দল গড়া যায়, কীভাবে কী করা যায় এসব নিয়ে তার সঙ্গে আমাদের কথা হয়, ম্যানেজমেন্টের কথা হয়।’

এছাড়া রাজিন সালেহ দলের টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্তকে নিয়ে ও দলটির গত মৌসুমের ক্রিকেটার তাওহীদ হৃদয়কে নিয়ে কথা বলেছেন। শান্ত রান পেলে দলের অবস্থা ভালো থাকতে পারতো বলে মন্তব্য করেছেন তিনি। দুর্দান্ত ব্যাটিং করা তাওহীদ হৃদয়কে সিলেট শিবিরে মিস করছেন বলেও জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী