মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দুপুর ১২টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের-এর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদে দলীয় প্রার্থীর তালিকায় আছেন- ঠাকুরগাঁওয়ের দ্রৌপদী দেবী আগরওয়ালা, নীলফামারীর মোছা, আশিকা সুলতানা, পঞ্চগড়ের রেজিয়া ইসলাম, জয়পুরহাটের রোকেয়া সুলতানা, নাটোরের কোহেলী কুদ্দুস, চাঁপাইনবাবগঞ্জের জারা জাবীন মাহবুব, খুলনার রুনু রেজা, বাগেরহাটের ফরিদা আক্তার বানু, বরগুনার মোসা. ফারজানা সুমি, ভোলার খালেদা বাহার বিউটি, পটুয়াখালীর নাজনীন নাহার রশীদ, নরসিংদীর ফরিদা ইয়াসমিন, ময়মনসিংহের উম্মি ফারজানা ছাত্তার, নেত্রকোণার নাদিয়া বিনতে আমিন, জয়পুরহাটের মাহফুজা সুলতানা, ঝিনাইদহের পারভীন জামান, কুমিল্লার আরমা দত্ত, সাতক্ষীরার লায়লা পারভীন, খুলনার বেগম মন্নুজান সুফিয়ান, গোপালগঞ্জের বেদৌরা আহমেদ সালাম, ঢাকার- শবনম জাহান, পারুল আক্তার, সাবেরা বেগম, নাহিদ ইজাহার খান, শাহিদা তারেখ দীপ্তি, অনিমা মুক্তি গমেজ, শেখ আনার কলি পুতুল, হাছিনা বারী চৌধুরী ও সানজিদা খানম, বরিশালের শাম্মী আহমেদ, মুন্সীগঞ্জের ফজিলাতুন নেসা, ফরিদপুরের ঝর্না হাসান, নরসিংদীর মাসুদা সিদ্দীক রোজী, টাঙ্গাইলের তারানা হালিম, টাঙ্গাইলের বেগম শামসুর নাহার, গাজীপুরের মেহের আফরোজ, টাঙ্গাইলের অপরাজিতা হক, গোপালগঞ্জের নাজমা আক্তার, সিলেটের রুমা চক্রবর্তী, লক্ষ্মীপুরের ফরিদুন্নাহার লাইলী, লক্ষ্মীপুরের আশ্রাফুন নেছা, নোয়াখালীর কানন আরা বেগম, চট্টগ্রামের শামীমা হারুন, নোয়াখালীর ফরিদা খানম, চট্টগ্রামের দিলোয়ারা ইউসুফ ও ওয়াসিকা আয়শা খান, রাঙ্গামাটির জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ এবং রংপুরের মোছা. নাছিমা জামান (ববি)।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। ৪৮টি আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১৫৪৯জন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকেন সাক্ষাতের জন্য।

বুধবার সকালে সাক্ষাৎ শেষে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ড বসে।

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ