মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাকে হারিয়ে প্লে-অফের কাছে বরিশাল

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাক টু ব্যাক দুর্দান্ত ঢাকাকে হারিয়েছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের নবাগত দলটিকে টানা ৯ ম্যাচে হারের স্বাদ দিয়ে প্লে-অফের দাঁড়প্রান্তে পৌঁছে গেল তামিম ইকবালের দল। ঢাকাকে ২৭ রানে হারিয়ে বরিশালের পয়েন্ট দাঁড়াল। বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ৬ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানে থামে ঢাকার ইনিংস।

১৮৮ রানের লক্ষ্য তাড়ায় ১৭ রানে ৩ উইকেট হারায় ঢাকা। পাওয়ার প্লের শেষ ওভারে শেন উইলিয়ামসও ফিরে যান। প্রোটিয়া ব্যাটার অ্যাডাম রসিংটন ও সাইফ হাসানকে বিদায় করেন সাইফুদ্দিন। তবে একপ্রান্তে বুক চিতিয়ে লড়াই করেন অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রস। বাকি সবাই ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দেন। মোসাদ্দেক-নাঈম শেখরাও নামের প্রতি সুবিচার করতে পারেননি।

অ্যালেক্স রস ৪৯ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। ইনিংসটিতে ৫টি চার ও ৭টি ছক্কা মারেন এই অজি ব্যাটার। আরাফাত সানি ৮ রানে অপরাজিত থাকেন। মোহাম্মদ সাইফুদ্দিন ও খালেদ আহমেদ তিনটি করে উইকেট শিকার করেন।

প্রথমে ব্যাটিং নেমে তামিম ইকবাল-আহমেদ শেহজাদের ব্যাটে দারুণ সূচনা পায় বরিশাল। পঞ্চম ওভারে আরাফাত সানিকে দুটি চার ও দুটি ছক্কা হাঁকান তামিম ইকবাল। চলতি বিপিএলে প্রথম ফিফটি তুলে ৪৫ বলে ৭১ রানে বিদায় নেন বরিশাল অধিনায়ক। ৭টি চার ও ৪টি ছক্কায় ইনিংসটি সাজান ড্যাসিং ওপেনার। আহমেদ শেহজাদ ২৪, মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ এবং সৌম্য সরকার ২৮ রানের ছোট ইনিংস খেলেন। শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ৬ বলে ২৩ রানের ক্যামিওতে ৬ উইকেটে ১৮৬ রান তোলে বরিশাল।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী