,

শাকিব তো কাউকে আটকে রাখেনি: অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : অপু বিশ্বাসের ভক্তদের জন্য যেন চলতি মাসটি একটু বেশি আনন্দের। কারণ এ মাসেই থাকছে প্রিয় নায়িকার নতুন দুটি সিনেমা। এর মধ্যে গেল শুক্রবার মুক্তি পেয়েছে ‘ট্র্যাপ: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমাটি আর আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার ‘ছায়াবৃক্ষ’। পরপর দুটি সিনেমা মুক্তিতে বেশ উচ্ছ্বসিত এই চিত্রনায়িকা।

অতীতের কথা স্মরণ করে অপু বিশ্বাস বলেন, ‘একটা সময় এক ঈদে আমার পাঁচটি সিনেমাও মুক্তি পেয়েছে। কাজ শুরুর পর থেকে মাসে দু-তিনটা সিনেমা মুক্তি পেত। মাঝে কাজে একটু অনিয়মিত ছিলাম। যার কারণে ধারাবাহিকতা রাখতে পারিনি। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হয়েছি, এখন দম ফেলার সময় পাচ্ছি না।’

দুই সিনেমাতে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। তার কথায়, ‘দুটি ভিন্ন চরিত্রে দর্শকেরা আমাকে দেখতে পাবেন। একটিতে গ্ল্যামারাস লুক অন্যটিতে গ্ল্যামারাসহীন। “ট্র্যাপ” সিনেমায় বর্তমান তথ্যপ্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। আর “ছায়াবৃক্ষ”য় চা শ্রমিকের চরিত্রে দেখা যাবে। তাদের ভয়াবহতা নিয়েই তৈরি হয়েছে এটি।’

নিজের পাশাপাশি অপু বিশ্বাস কথা বলেন শাকিব খানকে নিয়েও। তার মতে, প্রতিনিয়ত এই নায়ক নিজেকে ভাঙছেন। তার প্রশংসায় পঞ্চমুখ অপু বিশ্বাসও। শাকিব প্রসঙ্গে অপু বলেন, ‘যুগে যুগে এমন একজন হার্টথ্রব তৈরি হয়। হার্টথ্রবের জন্য সত্যিই যুগ লাগে। সেই সময়টা আর আসবে না, সেটা বলব না। তবে শাকিব খান তো কাউকে আটকে রাখেনি।’

সঙ্গে যোগ করে এই চিত্রনায়িকা আরও বলেন, ‘সে অন্য শিল্পীদের যেভাবে সুযোগ দেয়, অন্যরা যদি তার অবস্থানে থাকত কখনোই সেই সুযোগ দিতেন না এবং মেপে কথা বলতেন না। শাকিব খান বুঝেশুনে কথা বলেন। প্রতিটি মানুষ তার যোগ্যতা দিয়ে আসবে। সে (শাকিব) তার যোগ্যতা দিয়ে আজকের অবস্থানে এসেছেন এবং নিজেকে প্রমাণ করেছে। সে প্রতিনিয়ত প্রশংসিত কাজ উপহার দিচ্ছেন।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট