মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তের ওপারে তুমুল সংঘর্ষ, আসছে ভারী গোলার শব্দ

news-image

মিয়ানমার সীমান্তের ওপারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষ আজও চলছে। কক্সবাজারের পালংখালী সীমান্ত এলাকায় মঙ্গলবার সকালেও থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। ভেসে আসছে ভারী গোলা বিস্ফোরণের আওয়াজ। সারা রাতই থেমে থেমে গুলির শব্দ শোনা যাওয়ার কথা জানিয়েছে স্থানীয়রা। ভয় আর আতঙ্ক নিয়ে রাত কাটাচ্ছেন তারা।

স্থানীয়রা বলছেন, ওপারে ঢেকিবুনিয়া সীমান্ত চৌকির কাছেই গোলাগুলি চলছে। সোমবার দুপুরে সেখানে দেখা গেছে তীব্র ধোঁয়া। সীমান্ত এলাকায় না যেতে বিজিবির মাইকিংয়ের পর উদ্বেগ বেড়েছে স্থানীয়দের।

স্থানীয় এক বাসিন্দার ভাষ্যে, ‘আমার মনে হচ্ছে আগুন জ্বালিয়ে ঘরবাড়ি পোড়ানো হচ্ছে, আমরা তো যেতে পারছি না। ধোঁয়া দেখে ধারণা করছি। এরা হয়তো আগুন জ্বালাচ্ছে, নাকি ঘরবাড়ি পোড়া’

দখল করা এলাকা উদ্ধারে আরাকান আর্মিরা অবস্থান নিয়ে বিমান হামলা চালাতে পারে জান্তা সরকার। সে কারণে বিজিবির পক্ষ থেকে নিরাপদ দূরত্ব থাকতে বলা হয়েছে, এমন ধারণা তাদের।

এদিকে সংঘর্ষের জেরে নাফ নদীর ওপারে অবস্থান নিয়েছে শতাধিক রোহিঙ্গা। তবে কেন এমন নির্দেশনা সে বিষয় কিছু জানায়নি পালংখালী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টানা ১০ দিন ধরে চলা গোলাগুলি থেমেছে তমব্রু ও ঘুমধুম সীমান্তে। তবে আতঙ্ক কমেনি সে এলাকায়।

এ পরিস্থিতিতে এসব এলাকার সীমান্ত পরিদর্শনে আসেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ডিআইজি। তাঁরা জানান, বান্দরবানের ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে মিয়ানমারের অনুপ্রবেশকারীরা থাকায় এসএসসি পরীক্ষা নেওয়া হবে পাশের স্কুলে।

আরেক বাসিন্দা বলছেন, ওপারে দুয়েকদিন আগে যুদ্ধ হয়েছিল। সেখানে কোনো মানুষ নেই। ধোঁয়া দেখে মনে হচ্ছে, ঘরবাড়িগুলো পোড়ানো হচ্ছে।’

এদিকে দিনের বেলায় নাফ নদীতে ছোট ছোট ডিঙিতে রোহিঙ্গাদের ভাসতে দেখা গেছে। স্থানীয় লোকজন বলছেন, বিজিবি ও কোস্টগার্ডের সতর্ক পাহারার কারণে দিনে ঢুকতে পারছেন না রোহিঙ্গারা। রাতে সুযোগ বুঝে নাফ নদী পাড়ি দেওয়ার অপেক্ষা করছেন তারা। তবে এ বিষয়ে গণমাধ্যম কথা বলতে চায়নি বিজিবি ও কোস্ট গার্ড।

এ ছাড়া সংঘাতের কারণে বন্ধ আছে দক্ষিণ বালুখালী, জমিদার পাড়া ও পালংখালী অংশের সীমান্ত সড়ক নির্মাণের কাজ।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী