,

নওগাঁ-২ আসনে নৌকার শহীদুজ্জামান জয়ী

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্মীতলা-ধামুইরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং অফিসার মো. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, এ আসনের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নৌকার বিজয়ী প্রার্থী শহীদুজ্জামান সরকার পেয়েছেন এক লাখ ১২ হাজার ৬৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এইচ এম আক্তারুজ্জামান ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪৮৩ ভোট।

এছাড়া জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭০৮ ভোট। অন্য স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী মাহমুদ রেজা ঈগল প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৮৬ ভোট।

রির্টানিং কর্মকর্তা আরও জানান, এই আসনে মোট ভোটারের ৫৩ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়েছে।

এর আগে সোমবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। জাতীয় নির্বাচনের আটদিন আগে গত ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) আমিনুল ইসলাম হঠাৎ মারা যান। এ ঘটনায় আসনটির নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরের দিন ৮ জানুয়ারি ওই আসনে ভোটের নতুন তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, আজ ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট