,

কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ পড়লেন তামিম

news-image

ক্রীড়া প্রতিবেদক : আগামী এক বছরের জন্য তিন ফরম্যাট মিলিয়ে ২১ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবার সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব। দারুণ খেলতে থাকার ফল হিসেবেই এই দুই ক্রিকেটারকে যুক্ত করেছে বিসিবি। এছাড়া গেল বছরের চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, তামিম ইকবাল ও ইবাদত হোসেন।

মাহমুদউল্লাহ রিয়াদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে সেই শঙ্কার মেঘ উড়িয়ে জায়গা করে নিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে শুধুমাত্র ওয়ানডেতে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। টি-টোয়েন্টিতে তার ওপর আস্থা রাখতে পারেনি বোর্ড। আর টেস্টকে ইতোমধ্যেই বিদায় জানিয়েছেন।

একনজরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি (২০২৪)

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি : সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডে : মুশফিকুর রহিম।

ওয়ানডে ও টি-২০ : তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

টেস্ট : মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, নাঈম হাসান।

ওয়ানডে : মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব।

টি-টোয়েন্টি : নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট