,

তিন মাসে কারাগারে ১৩ নেতাকে হত্যা, বিএনপির অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রতিটি কারাগারে কারাবিধির সব সুযোগ-সুবিধা কেড়ে নিয়ে বন্দি নেতাকর্মীর ওপর বীভৎস নিপীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলেছে, ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি বিএনপি নেতাকর্মী রয়েছে দেশের কারাগারগুলোতে। একেকটি শ্বাসরুদ্ধকর কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছে কারা সেলগুলোকে। অতিমাত্রায় উৎসাহী কর্মকর্তারা গেস্টাপোদের মতো মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। খাওয়ার কষ্ট দেওয়া হচ্ছে। চিকিৎসা দেওয়া হচ্ছে না। যেটা প্রয়োজনীয় ওষুধ, সেটা ঢুকতে দেওয়া হচ্ছে না। এভাবে গত তিন মাসে বিএনপির প্রায় ১৩ নেতার মৃত্যু হয়েছে কারা হেফাজতে। প্রতিটি মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন। তিনি আরও বলেন, ছাত্রলীগের সাবেক চিহ্নিত সন্ত্রাসী ক্যাডারদের জেলখানার প্রশাসক বানানো হয়েছে। বিএনপি নেতাকর্মীর ওপর নিপীড়ন চালাতে তাদের লেলিয়ে দেওয়া হয়েছে। তারা প্রতি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘন করছে।

রংপুর কারাগারে বন্দি জেলার গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি মহিপুর ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলামের মৃত্যুর বিষয়ে রিজভী বলেন, সুস্থ-সবল মনোয়ারুলকে ১৩ জানুয়ারি দিনের বেলায় বাসা থেকে তুলে থানায় নিয়ে যায় পুলিশ। সেদিন আদালতে চালান না দিয়ে পরের দিন রাত পর্যন্ত থানায় আটকে রেখে বর্বর নির্যাতন করা হয়। যেটা আইনের চরম বরখেলাপ। তার পুরো শরীরে, পায়ে, পিঠে ও মাথায় আঘাতের গভীর চিহ্ন দেখা যায়। মনোয়ারুলসহ কারা হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনার আমরা আন্তর্জাতিক তদন্ত দাবি করছি।

তিনি বলেন, দেশের আইন-আদালত, আইনশৃঙ্খখলা বাহিনী, প্রশাসন– সব কিছুই আওয়ামী সরকার করতলে বন্দি করে বিএনপিসহ বিরোধী দলের নেতাদের জামিনের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। জামিনের জন্য বারবার আবেদন করলেও নানা টালবাহানা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বক্তব্যের উত্তরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ভারত ‘বাংলাদেশে প্লাস্টিকের গণতন্ত্র’ চায়। খুঁজে খুঁজে কে অভিনন্দন দিচ্ছে, কে তাদের সমর্থন দিচ্ছে, সেটা চেঁচিয়ে-চিৎকার করে বলছে সরকার।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত