মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগে সংরক্ষিত আসনে ফরম কিনলেন যেসব তারকারা

news-image

বিনোদন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীরা ফরম জমা দেওয়ার ভিড় লক্ষ্য করা গেছে। দেখা যায়, তৃতীয় দিনেও অনেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমা দেওয়ার বুথে মনোনয়নপ্রত্যাশীদের চাপ অনেক বেশি ছিল।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, এখন পর্যন্ত ১৩ তারকা মনোনয়ন ফরম কিনেছেন। তাঁরা হলেন- অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, শিমলা, শাহনূর, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর ও শামিমা তুষ্টি। তারকারা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটিতে থাকা নেত্রীরাও মনোনয়ন ফরম কিনেছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, গত মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রথম দিনে ৮১০টি ফরম বিক্রি করে আওয়ামী লীগ। গতকাল বুধবার দ্বিতীয় দিনে ৫২২টি ফরম বিক্রি হয়। ফরম বিক্রি করে দলটি ৬ কোটি ৬৬ লাখ টাকা আয় করেছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী