মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল কলেজের গুণগত মানে নজর দেব, সংখ্যায় নয়: স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন করে কোনো মেডিকেল কলেজ খোলার বিপক্ষে নিজের অবস্থানের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, কোনো মেডিকেল কলেজ নতুন করে খোলার পক্ষে আমি একদম না। আমি মনে করি, আমাদের মেডিকেল কলেজগুলোতে এখনও শিক্ষকের সংকট আছে। আমি যদি সেই সংকট দূর করতে না পারি; একজন শিক্ষার্থীকে যদি আমি পড়াতেই না পারি, সে ডাক্তার হয়ে আপনার-আমার যে কারও চিকিৎসা করতে পারে। আমি গুণগত মানের দিকে নজর দেব, সংখ্যার দিকে না।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি কোয়ালিটি ডাক্তার তৈরি করার পক্ষে। তার জন্য যা যা করার আমি করব। হঠাৎ করে মেডিকেল কলেজ বানানো, সেটার পক্ষে আমি না।

দুই মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল: সংবাদ সম্মেলনে জানানো হয়, শর্ত পূরণ করতে না পারায় দুটি মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল করা হয়েছে। এগুলো হলো- ঢাকার কেয়ার মেডিকেল কলেজ ও আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ।

চার মেডিকেল কলেজে ভর্তি স্থগিত: চারটি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আইটি মেডিকেল কলেজ উত্তরা, ধানমন্ডির নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, রংপুরের নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ ও রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী