মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজকে হারাতে ৭ ওভারও লাগল না অস্ট্রেলিয়ার

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের দুই ম্যাচে বড় জয় নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এবার সিরিজের শেষ ম্যাচে রেকর্ডগড়া জয়ে ক্যারিবীয়দের হোয়াটওয়াশ করেছে অসিরা। মঙ্গলবার ক্যানবেরায় টস হেরে ব্যাট করতে নেমে ২৪.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় ৮৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৬.৫ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। ২৫৯ বল আর ৮ উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় অসিরা।

ওয়ানডে ইতিহাসে সংক্ষিপ্ততম জয়ের তালিকায় এই ম্যাচটি ষষ্ঠতম। যেখানে খেলা হয়েছে মাত্র ১৮৬ বলের। এছাড়া ওয়ানডেতে অস্ট্রেলিয়ার এটাই সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড। এদিন অবশ্য আরেক কীর্তি গড়েছে তারা। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ানডেতে স্পর্শ করল এক হাজার ম্যাচ খেলার মাইলফলক।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবীয়দের ব্যাটিং অর্ডার। দুই অঙ্কের ঘর পেরোতে পেরেছেন কেবল তিন জন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৬০ বলে ৩২ রান করেন অ্যালিক অ্যাথানিজে। ১২ রান করে রোস্টন চেজ। এ ছাড়া কিসি কার্টি করেন ১০ রান। অস্ট্রেলিয়ার হয়ে ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন জাভিয়ার বার্টলেট। তার চার উইকেট ছাড়াও দুটি করে শিকার করেছেন অ্যাডাম জ্যাম্পা ও ল্যান্স মরিস।

৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমেই ঝোড়ো শুরু করেন দুই ওপেনার জ্যাকে ফ্রেজার ম্যাকগ্রার্ক ও জস ইঙ্গলিস। ১৮ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়ে যান ম্যাকগ্রার্ক। আলজারি জোসেফের বলে গুদাকেশ মতির হাতে ক্যাচ হন তিনি। এরপর স্মিথকে নিয়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ইংলিস। ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। এ ছাড়া অধিনায়ক স্টিভ স্মিথ টিকে ছিলেন ৩ বলে ৬ রানে। ম্যাচটি শেষ হয়ে গেছে মাত্র ৬.৫ ওভারে।

দুই দল এখন খেলবে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটি শুক্রবার হোবার্টে।

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ