,

৬ ফেব্রুয়ারী কবি এ কে সরকার শাওনের ৫৭ তম জন্মদিন

news-image
৬ ফেব্রুয়ারী কবি এ কে সরকার শাওনের ৫৭ তম জন্মদিন।  সাহিত্য চর্চায় নিবেদিত এই প্রতিভাবানের জন্ম ১৯৬৭ সালের ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের  গোপালপুরে। পিতা মো: আবদুল গনি সরকার একজন সরকারী কর্মকর্তা এবং মাতা মিসেস সালেহা গনি সরকার একজন আদর্শ গৃহিনী ছিলেন।
ছাত্রজীবন থেকেই সাহিত্য ও সৃজনশীল সব ধরনের ধারার সাথে জড়িত ছিলেন তিনি। তাঁর লিখা গান, কবিতা, নাটক দেশে বিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়-হচ্ছে। তাঁর প্রথম, দ্বিতীয় ও তৃতীয়  প্রকাশিত  কাব্যগ্রন্থগুলি হচ্ছে যথাক্রমে  “কথা-কাব্য”, “নিরব কথপোকথন”, ও “আপন-ছায়া”। একটি গল্পগ্রন্থ সহ অপ্রকাশিত গ্রন্থ সংখ্যা ৯।
কবি ও তাঁর স্ত্রী শিক্ষাবিদ  নাজমা আশেকীন শাওন তিন মেধাবী  কন্যা সন্তানের জনক-জননী। তিনজনই বিশ্বের  তিনটি উন্নত  দেশে রাষ্ট্রীয় স্কলারশিপ নিয়ে পড়ছে। জ্যেষ্ঠ রাজকন্যা মেলবোর্নের মোনাশ বিশ্ববিদ্যালয়ে  সমাজ বিজ্ঞানে, মেঝো রাজকন্যা ভুবনেশ্বরের কলিঙ্গ ইন্সটিটিউট অব ইন্ডাট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি) তে  এরোস্পেস ইন্জিনিয়ারিংয়ে ও কনিষ্ঠ  রাজকন্যা  মস্কোর পীরগভ রুশিয়ান ন্যাশনাল রিসার্চ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে  চিকিৎসা বিজ্ঞানে  অধ্যয়ন করছে ।
সরকারি ও  বেসরকারি চাকরি থেকে স্বেচ্ছায়  অবসর নেয়া  কবি জন্মদিনে বন্ধু, শুভান্যুধায়ী, আত্মীয়-স্বজনের সাথে কেক কাটা, কবিতা আবৃত্তির মাধ্যমে রাজধানীর উত্তরখানের নিজ বাসভবন  শাওনাজ ভিলায় অনাড়ম্বরভাবে জন্মদিন পালন করবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট