,

গণভবনে ডাক পেতে যাচ্ছেন জেলা-উপজেলা আ.লীগের শীর্ষ নেতারা

news-image

নিজস্ব প্রতিবেদক : গণভবনে ডাক পেতে যাচ্ছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সেখানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে গণভবনে ডাকা হতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

দলীয় সূত্রমতে, আগামী উপজেলা নির্বাচনের দিকনির্দেশনা, দলীয় কোন্দল নিরসনের লক্ষ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদ্য নির্বাচিত দলীয় সংসদ সদস্য ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সেখানে ডাকা হবে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, জেলা, উপজেলা ও নির্বাচিত সংসদ সদস্যদের ডাকা হতে পারে। তবে কবে ডাকা হবে সে তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।

এদিকে রাজশাহী বিভাগের সব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় সংসদ সদস্য, স্বতন্ত্র সংসদ সদস্যদের আগামী ১৪ ফেব্রুয়ারি ডাকা হয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এতে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

এ বিষয়ে আওয়ামী লীগের এক সিনিয়র নেতা বলেন, আমরা রাজশাহী বিভাগের নেতাদের ঢাকায় ডেকেছি। তবে নেত্রীর সঙ্গে সব উপজেলা ও জেলার নেতাদের বৈঠক হলে তারিখ পরিবর্তন করা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট