,

তামান্নাকে বিয়ে করা নিয়ে মুখ খুললেন বিজয়

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে আলোচিত তারকাদের মধ্যে অন্যতম জুটি অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা। লম্বা সময় ধরেই প্রেম করছেন এ জুটি। তাদের প্রেম গুঞ্জনের সূত্রপাত হতে না হতেই দুজনকে দেখা যায় নেটফ্লিক্সের অ্যান্থোলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ ২’-তেও।

তামান্না-বিজয় চর্চা যখন তুমুলে, তখন বিজয়ের সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নেন তামান্না। এরপরই ঘটে আরেক বিপত্তি। ভক্তদের কাছ থেকে উভয়কেই শুনতে হয় বহুল প্রচলিত প্রশ্ন- কবে বিয়ে করছেন? শুধু ভক্ত নয়, পরিবারের মানুষদের থেকেও রোজই একই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে দুজনকে। অবশেষে অনেকটা বাধ্য হয়েই বিয়ে নিয়ে মুখ খুলেন বিজয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেতা জানান, শুধু বাইরের লোকজন নয়, বাড়িতেও প্রতিনিয়ত এ প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে। এমনকি মাকে ফোন করলেও তিনি শুরুতেই জিজ্ঞেস করেন, কবে বিয়ে করছেন?

বিজয় বলেন, আমি মাড়োয়ারি পরিবারের ছেলে। আমাদের পরিবারে ১৬-১৭ বছর বয়সেই বিয়ে হয়ে যায় ছেলেদের। অনেক দিন আগে থেকেই আমার বিয়ে দেওয়া নিয়ে বাড়ির সকলেই অত্যন্ত আগ্রহী। আর এখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। কারণ আমি বিয়ের বয়স পার করে ফেলেছি।

বিয়ের চাপ যে শুধু বিজয়ের বাড়ি থেকে আসছে, এমনটাও নয়। একই চাপে রয়েছেন তামান্না নিজেও। কিছুদিন আগেই ৩৩ বছরে পা দিয়েছেন এ অভিনেত্রী। ফলে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর তোড়জোড় চালাচ্ছে তার পরিবার।

এখন অপেক্ষার পালা, বাড়ির চাপে পড়ে কবে বিয়ে করেন হিন্দি সিনেমার বহুল চর্চিত এ প্রেমিক জুটি।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী