,

ফজরে ইরানের ঐতিহ্যবাহী পোশাকে জয়া

news-image

বিনোদন প্রতিবেদক : ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘ফেরেশতে’ সম্প্রতি ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। ছবিটি ইরানের বৃহৎ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে ইরানের তেহরানে শুরু হয়েছে ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবে ৩৭টি সিনেমা তিনটি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতামূলক বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে আছে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার প্রধান চরিত্রের তিন অভিনয়শিল্পী জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, পরিচালক মুর্তজা অতাশ জমজম ও গল্পকার মুমিত আল রশিদ।

অনুষ্ঠানে নীল রঙের বোরকা ও মাথায় স্কার্ফ পরতে দেখা গেছে জয়া আহসানকে।

অনুষ্ঠান প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘ফেরেশতে’ সিনেমাটি সবার ভালো লাগবে। চলচ্চিত্র উৎসবে বিশ্বের অনেক দেশের পরিচালকরা এবং সিনেমা সংশ্লিষ্টরা সিনেমাটি দেখবেন। এটা ভালো লাগছে। ইরানে যাওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ইরানের বড় চলচ্চিত্র উৎসবে এসে খুব ভালো লাগছে। সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তেহরানের ঐতিহ্য।

প্রসঙ্গত, ‘ফেরেশতে’ সিনেমায় একজন সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেছেন জয়া। সিনেমাটি নির্মাণ করেছেন মুর্তজা অতাশ জমজম। চলতি বছর মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। আগামী ৯ ফেব্রুয়ারি টলিউডে মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘ভূতপরী’। তেহরান থেকে সরাসরি কলকাতা আসবেন তিনি। এ ছাড়া একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘পেয়ারার সুবাস’।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট