,

মিয়ানমার সীমান্তে উত্তেজনায় আমরা সতর্ক: কোস্ট গার্ড মহাপরিচালক

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়ে কোস্ট গার্ডের নবনিযুক্ত মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে চাই না। নতুন করে আর যেন কোনো রোহিঙ্গার অনুপ্রবেশ না ঘটে সে ব্যাপারে আমরা সব সময় সতর্ক অবস্থানে রয়েছি। শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মানবতা দেখিয়ে অনেক রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। আমাদের বর্তমান অবস্থান হচ্ছে মূল সমস্যার সমাধান করা। আমরা মনে করি, রোহিঙ্গা পুশইন বা পুশআউট কোনো সমাধান নয়, একটি দীর্ঘস্থায়ী সমাধান দরকার। এটা তাদেরই (মিয়ারমার) করতে হবে। আমার সতর্ক অবস্থানে রয়েছি।

মিয়ানমারের সাথে সীমান্ত উত্তেজনা নিয়ে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে কারও সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমরা কারও সঙ্গে বৈরিতা না করে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে চলতে চাই। মিয়ানমার সীমান্তে যে উত্তেজনা দেখা যাচ্ছে তাতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

তিনি বলেন, বিশেষ করে পূর্ব সীমান্তে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। জনবল বৃদ্ধি করা হয়েছে, বিভিন্ন যন্ত্রপাতি বাড়ানো হয়েছে। বিষযটি আমরা সার্বক্ষণিক নজরদারি করছি। আমাদের সামুদ্রিক যে নিরাপত্তা রয়েছে, তার কোনো ব্যত্যয় ঘটতে দেব না, এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

এর আগে সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান এরশাদ আলী। এ সময় তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট