,

দু-একদিনের মধ্যেই শুরু ভারত থেকে আলু আমদানি

news-image

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে আবারও ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সরকার। কয়েকদিনের মধ্যেই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩২ হাজার মেট্রিক টন আলু আমদানির কার্যক্রম শুরু হবে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থলবন্দরের ৫২ জন আমদানিকারক ৩২ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। তবে এলসি খুলতে কিছু সময় লাগে। খুব শিগগির প্রক্রিয়া শেষ করে ভারত থেকে আলু আমদানি শুরু হবে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহীনুর রেজা শাহিন বলেন, আমরা হিলির ৫২ জন ব্যবসায়ী ভারত থেকে আলু আমদানির অনুমতি পেয়েছি। শিগগির ভারত থেকে আলু আমদানি করা হবে। তবে শনিবার (৩ ফেব্রুয়ারি) থেকে আলু আমদানি হতে পারে। এতে দেশের বাজারে আলুর দাম অনেকটাই কমে যাবে। এদিকে আজ হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রকারভেদে দেশি আলু ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট