,

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে বাবা-ছে‌লেসহ নিহত ৩

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেললাইনের উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহ‌তরা হ‌লেন- রাজশাহীর বেলপুকুর থানার মা‌হিন্দ্রা গ্রা‌মের আলম মন্ড‌লের ছে‌লে শ‌রিফ (৪০), না‌টোরের বড়াইগ্রাম থানার আলাউদ্দি‌নের ছে‌লে রতন (৩২) এবং তার ছয় বছর বয়সী ছেলে সা‌নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তৈয়ব জানান, তারা বাসযোগে নাটোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছার পর বিকল হয়ে যায়। পরে বাস থেকে নেমে তারা রেললাইনে গিয়ে অবস্থান করছিলেন। একপর্যায়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন একই পরিবারের সদস্য। মরদেহ উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট