,

মারা গেছেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডে আর নেই! শুক্রবার (২ ফেব্রুয়ারি) তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। মাত্র ৩২ বছর বয়সে ক্যানসারে প্রাণ হারিয়েছেন বলিউডের আলোচিত এই অভিনেত্রী। খবর এনডিটিভি।

সংবাদমাধ্যমটি জানায়, জরায়ু ক্যানসারে প্রাণ হারিয়েছেন তিনি। ইনস্টাগ্রামের ওই পোস্টে বলা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যানসারে হারিয়েছি।’

তপুনম পান্ডে ম্যানেজার পারুল চাওলা জানিয়েছেন, ‘কিছুদিন আগে পুনমের ক্যানসারে ধরা পড়েছিল এবং এটি শেষপর্যায়ে ছিল। তিনি উত্তর প্রদেশে তার নিজ শহরে ছিলেন এবং শেষকৃত্য সেখানেই হবে।’

এদিকে পুনমের মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করছেন অসংখ্য অনুরাগী। সামাজিক মাধ্যমে এখন শুধুই পুনমের বিষয়ে আলোচনা চলছে। শোক প্রকাশ করছেন বলিউড তারকারাও।

২০১৩ সালে নাশা সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন পুনম পান্ডে। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। পুনমকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো লকআপে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট