,

দুই সন্তান ও স্ত্রীকে গলা কেটে হত্যার পর আত্মহত্যাচেষ্টা

news-image

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর চড়াইখোলায় দুই সন্তান ও স্ত্রীকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন আশিকুর রহমান বাবু মোল্লা নামের এক ব্যবসায়ী। শুক্রবার সকালে উপজেলার দাড়োয়ানী বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশিকুর রহমান বাবুর স্ত্রী তহুরা বেগম (৩৫), তার বড় মেয়ে তানিয়া আক্তার (১১) ও ছোট মেয়ে জারিন আক্তার (৮)।

বাবুর ছোট ভাই জাকির হোসেন মোল্লা বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাবুকে গলা কাটা অবস্থায় বাড়ি থেকে বের হতে দেখে এলাকাবাসী উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে রংপুরে রেফার্ড করে।

তিনি আরও বলেন, বাবু ব্যবসায় আর্থিক ক্ষতির শিকার হয়ে মানসিকভাবে একটু ভেঙে পড়েছিল। এ কারণে এ ঘটনা ঘটাতে পারে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট